সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সদস্যরা। নিহতরা হলেন—সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। ঘটনার দিন বৃহস্পতিবারই রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনো হেলাল উদ্দিন নামে একজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনায় ডুবে যায়। এ ঘটনায় চারজন নিখোঁজ হন। পরে ঘটনাস্থল থেকে রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চালিয়ে শনিবার আরও তিনজনের মরদেহ পাওয়া গেলেও হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।





















































Discussion about this post