ঢাকা: রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র হামলার ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্বাস্থ্যকেন্দ্র হামলার ঘটনায় সরকার গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আমলে নেবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।




















































Discussion about this post