ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ তা তদন্ত করে ব্যবস্থা নেবে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে কোন মামলা হয়নি। তিনি মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। তিনি বলেছেন তার কাছে কেউ চাদাঁ চায়নি। আবার বলেছেন বিএনপি চাদাঁবাজ দল। সেখানে জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।





















































Discussion about this post