ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনি প্রচারণা সমাপ্ত করতে হবে।
























































Discussion about this post