ঢাকা: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এর উদ্বোধন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ধউরমোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেন বিশিষ্ট সার্ভিস সেতু দুটি উন্মুক্তের ঘোষণার পর সেতুমন্ত্রী বলেছেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৬৫-৭০ ভাগ কাজ শেষ হয়েছে সাড়ে ৩ বছরের মধ্যে। ডিসেম্বরের মধ্যে আরও বড় একটা অংশের কাজ শেষ হবে। আগামী ১ বছরের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তির কাছাকাছি জায়গায় চলে আসবে। সরকার চীনের সাথে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের উন্নয়ন সহযোগী তারা। তাদের টেকনোলজি এবং বিনিয়োগ বাংলাদেশের অবকাঠামোতে একটা আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। এটা চীনের অঙ্গীকারও। উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা ও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।























































Discussion about this post