সুমন চন্দ্র দাস, হাওরাঞ্চল(নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপি র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে ভাটি বাংলার রাজধানী নামে খ্যাত মোহনগঞ্জ উপজেলায়। বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত দিনব্যাপী রয়েছে কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নেত্রকোনা -৪ আসনের মাননীয় সাংসদ,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।সকাল থেকেই উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জমা হয় । মোহনগঞ্জ ৭টি ইউনিয়ন ও পৌরসভা একত্রিত মিছিল মোহনগঞ্জ বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে আসে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সভাপতিত্ব করেন,মোহনগন্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, । নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান,পৌরসভাপতি জাহাঙ্গীর আলম ভিপি,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল,সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























































Discussion about this post