স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এর আগে কোহলি বিসিসিআই’কে জানিয়ে রাখেন যে তিনি আর লাল বলের ক্রিকেট খেলতে ইচ্ছুক না। বোর্ড তাঁকে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হননি। গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ০০ লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি রাজি হননি। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে ব্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিলো ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিলো এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না।






















































Discussion about this post