আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন ইথিওপিয়ার শান্তিরক্ষী। সোমবার (২৪ আগস্ট) পাজুত এলাকার দিকে নিয়মিত টহল দেওয়ার সময় জাতিসংঘের শান্তিরক্ষী দলটি হামলার শিকার হয়। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র: আল জাজিরা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে দেশটিতে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। এদিকে, চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকালে এ নিয়ে মোট নয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।






















































Discussion about this post