স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অবশেষে ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রকাশ করা হয় বহুল আলোচিত এই দল। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। দীর্ঘ আড়াই বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরলেন এই তারকা ফুটবলার। ২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলেও জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছেন নেইমার। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলে জায়গা পেয়েছেন এন্দ্রিক, ইগর থিয়াগো ও লুইজ হেনরিক। তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রদ্রিগো। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন। রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি। মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, পাকেতা। আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রায়ান।























































Discussion about this post