আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতপূর্ণ এক বছরে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে ৫টি দেশ। নীতিমালা ও সংস্কৃতি কীভাবে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এবং শান্তির অনুভূতি তৈরি করে তা জানিয়েছেন এসব দেশের বাসিন্দারা।২০২৫ সালে শান্তি যেন এক দুর্লভ সম্পদ। বিশ্বজুড়ে যুদ্ধ বাড়ছে, সীমান্ত নিরাপত্তা আরও কড়াকড়ি হচ্ছে এবং বাণিজ্য উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। ২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) অনুযায়ী, রাষ্ট্রভিত্তিক সংঘাতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, শুধু এ বছরেই নতুন তিনটি সংঘাত শুরু হয়েছে। অনেক দেশ এর জবাবে সামরিকীকরণ বাড়াচ্ছে।এসব ভয়াবহ পরিসংখ্যানের মাঝেও কিছু দেশ শান্তিকে অগ্রাধিকার দিচ্ছে। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত জিপিআই ২৩টি সূচকের ভিত্তিতে সংঘাত, সামরিক ব্যয়, সন্ত্রাসবাদ ও খুনসহ নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক দিয়ে প্রায় দুই দশক ধরে যেসব দেশ শীর্ষে রয়েছে, তারা প্রমাণ করেছে—দীর্ঘ মেয়াদে শান্তিপূর্ণ নীতিমালা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) অনুযায়ী নিরাপত্তা ও শান্তিতে শীর্ষ ৫ দেশ হলো—১. আইসল্যান্ড২ আয়ারল্যান্ড৩. নিউজিল্যান্ড৪. অস্ট্রেলিয়া৫. সিঙ্গাপুরএর পরের ৫ দেশ হলো—৫. সুইজারল্যান্ড ৭. পর্তুগাল৮. ডেনমার্ক ৯. স্লোভেনিয়া১০. ফিনল্যান্ড
























































Discussion about this post