বিনোদন ডেস্ক: অপহরণ ও ধর্ষণ মামলায় সোমবার দিবাগত রাত দুইটায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা–পুলিশ। নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন গায়ক নোবেল। এর আগেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।






















































Discussion about this post