যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন: বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি
ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল ও সামগ্রিকভাবে উন্নত হয়েছে। রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো পূর্বের আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমানে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা, মতামত প্রকাশ এবং বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তৈরি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিবেদনে এসব কথা বলা হয়। চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত তিন সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধি দল ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো এখন স্বাধীনভাবে সংগঠন পরিচালনা, প্রচার চালানো, সমাবেশ ও সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে। দেশে এখনো কিছু রাজনৈতিক সহিংসতা থাকলেও তা মূলত স্থানীয় পর্যায়ের প্রভাব বিস্তার, ব্যাবসায়িক স্বার্থ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে। প্রতিবেদনে ২০২৬ সালের নির্বাচনকে সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং আগের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সহিংস হিসেবেও বর্ণনা করে বলা হয়েছে, এ নির্বাচনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হ্রাস পেয়েছে।
























































Discussion about this post