বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে কনসার্ট, দীর্ঘ সফর, ঘণ্টার পর ঘণ্টা নাচ ও গানের পরিবেশনা-এসবের মাঝেও নিজের ফিটনেস ধরে রেখেছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরা। ৪৯ বছর বয়সেও তার প্রাণবন্ত উপস্থিতি, শারীরিক সক্ষমতা ও সুগঠিত গড়ন অনেকের কাছেই বিস্ময়ের বিষয়। কীভাবে তিনি নিজেকে এতটা ফিট রাখেন, সে বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক অ্যানা কাইজার। প্রশিক্ষকের মতে, শাকিরার সুস্থ ও কর্মক্ষম থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে নিয়মিত শরীরচর্চা, নাচনির্ভর অনুশীলন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। নাচই তার প্রধান কার্ডিও ব্যায়াম শাকিরার ব্যায়াম রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নাচ। তবে এটি শুধুই বিনোদনের জন্য নয়, বরং তার শরীরচর্চারও বড় একটি মাধ্যম। অ্যানা কাইজারের ভাষ্য মতে, শাকিরা নিয়মিত ‘ড্যান্স-কার্ডিও’ অনুশীলন করেন। এই ধরনের ব্যায়ামে নাচের বিভিন্ন ধাপ ও গতিশীল মুভমেন্টের মাধ্যমে হৃদ্যন্ত্রের কর্মক্ষমতা বাড়ানো, সহনশীলতা উন্নত করা এবং ক্যালরি ঝরানোর ওপর জোর দেওয়া হয়। মজার বিষয় হলো, অনুশীলনের সময় শেখা কিছু স্টেপ পরবর্তীতে তার মঞ্চ পরিবেশনাতেও ব্যবহার করা হয়। ভারী নয়, হালকা ওজনেই ভরসা অনেকের ধারণা, শরীরকে আকর্ষণীয় ও শক্তিশালী রাখতে হলে ভারী ওজন তুলতেই হবে। তবে শাকিরার ক্ষেত্রে কৌশলটা ভিন্ন। তিনি সাধারণত কম ওজন ব্যবহার করেন এবং নির্দিষ্ট ব্যায়াম একাধিকবার পুনরাবৃত্তি করেন। এই পদ্ধতি শরীরকে টানটান ও সুগঠিত রাখতে সহায়তা করে, পাশাপাশি অপ্রয়োজনীয় চাপও কমায়। তার বেশির ভাগ অনুশীলনই ‘লো-ইমপ্যাক্ট’ ধরনের। অর্থাৎ এসব ব্যায়ামে হাঁটু, গোড়ালি কিংবা কোমরের জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে না। ফলে আঘাত পাওয়ার ঝুঁকিও তুলনামূলক কম থাকে।






















































Discussion about this post