ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুলআজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবারে (২৩ সেপ্টেম্বর) দেওয়া শোকর্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুলআজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক মহান আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারালো।তিনি আরও বলেন, ‘ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে।’শেখ আবদুলআজিজ আল-শেখ সাধারণ গবেষণা ও ইফতার জেনারেল প্রেসিডেন্সি এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সর্বোচ্চ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।























































Discussion about this post