স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে আফরোজা আক্তার(২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে করতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) আঙ্গুরা আক্তার সিমা জানান,আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরী বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের আত্মীয় কাছে থেকে জানতে পারি পারিবারিক বিষয় নিয়ে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের মোঃ তাজুল ইসলামের কন্যা সন্তান। বর্তমানে, মুগদার দক্ষিণ মান্ডার করিম সাহেবের ৮০৩ নম্বর বাসায় থাকতে।
























































Discussion about this post