ঢাকা: জাতীয় বেতন কমিশনের (পে কমিশন) সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ সংগঠন। বাংলাদেশ সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত পৃথক চিঠিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গতকাল রোববার (১৯ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা আজ ২০ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে (৩০৪ নম্বর কক্ষ, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।এই সভায় অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত তাদের দাবি ও সুপারিশসমূহ কমিশনের সামনে তুলে ধরবেন।সভায় অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
























































Discussion about this post