স্টাফ রিপোর্টার(খুলনা): খুলনায় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে ডুমুরিয়ায় উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মাছের ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বজ্রপাতে নিহত দুই ভাই হলেন, সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও এনামুল মলঙ্গী (২৫)। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে দুই ভাই নাজমুল ও এনামুল মাছের ঘেরে যান। রাতে তারা বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। রাত সাড়ে আটটার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার বিকালে ভারি বৃষ্টি হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়।নাজমুল ও এনামুল বাড়ির কাছাকাছি রাস্তায় ছিলেন। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।






















































Discussion about this post