Sunday, 8 November , 2026
somoynews24.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
    • All
    • খুলনা
    • চট্রগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
    সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

    দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননা, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস‍্য সচিব তানভীর আহমেদ রবিন

    বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: মো. আসাদুজ্জামান

    ঢাকায় আসছেন তিন দিনের সফরে  ডাচেস অব এডিনবরা সোফি

    বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-রাশিয়া চুক্তি স্বাক্ষর

  • আন্তর্জাতিক
  • বিনোদন

    আমি প্রভার মতো হতে চাই না: আফেলিন জাহান

    আমি প্রভার মতো হতে চাই না: আফেলিন জাহান

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

    অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

  • খেলাধুলা
    মেসির পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা ইয়ামালেরই সবচেয়ে বেশি: রাশফোর্ড

    ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

    ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিনসন

    এমবাপ্পেকে ঘিরে বিতর্কের জেরে চীনে নিষিদ্ধ রিয়ালের ম্যাচ সম্প্রচার

    বাংলাদেশ-শ্রীলঙ্কাকে র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেললো আফগানিস্তান

    সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

    নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

    যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

    স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন রোমেরো

  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ ও অনুসন্ধান
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধর্ম ও জীবন
    • দুর্যোগ দুর্ঘটনা
    • মতামত
    • আমাদের পরিবার
    • কেন্দ্রীয় নতুন প্রজন্মের আসর
No Result
View All Result

Home জাতীয়

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শ্রমজীবী মানুষই দেশের অগ্রযাত্রার চালিকাশক্তি: মাহদী আমিন

সময় নিউজ 24 ডটকম by সময় নিউজ 24 ডটকম
May 1, 2026
in জাতীয়, ঢাকা, রাজনীতি, সারাদেশ
0
প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শ্রমজীবী মানুষই দেশের অগ্রযাত্রার চালিকাশক্তি: মাহদী আমিন
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। আজ শুক্রবার (১ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নজরুল ইসলাম খান এবং আরিফুল হক চৌধুরীসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাহদী আমিন বক্তব্য হুবহু তুলে ধরা হলো- সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শ্রম অধিকারের পথিকৃৎ নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যিনি বারবার গণমানুষের কাণ্ডারি হিসেবে মেয়র নির্বাচিত হন সেই নেতা আরিফুল হক চৌধুরী, মঞ্চে উপবিষ্ট ও সামনে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইএলও কান্ট্রি ডিরেক্টরসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ, শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’: মহান ‘মে দিবস’। মে দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী ও কর্মজীবী মানুষের প্রতি জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশের সকল শ্রমজীবী ভাই-বোন, যারা জীবন-জীবিকার প্রয়োজনে এবং দেশের উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমেরিকার শিকাগো শহরের হ্যা-মার্কেট অ্যাফেয়ার-এ যারা জীবন উৎসর্গ করেছিলেন, এবং সেই থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অধিকার আদায়ের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, শ্রমজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো এবং একটি শক্তিশালী অর্থনীতি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, এগুলো একটি দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রাধান্য ঠিক তাই। আমরা বিশ্বাস করি, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, শ্রমিকের দু’টি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার সৃষ্টি, বিশেষত মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন ভিত্তি দিয়েছে, যা আজও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন, প্রতিবার শ্রমজীবী মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, শ্রমিক পরিবারের চিকিৎসা ও শিক্ষাসহ নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হয়েছে। দেশের বৃহত্তম শ্রমঘন খাত তথা পোশাক শিল্প আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে এসব উদ্যোগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এগুলো আজও তারেক রহমানের সরকারের নানা যুগান্তকারী পদক্ষেপে প্রাধান্য পাচ্ছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সময়মতো বেতন-ভাতা প্রদান, মজুরি পর্যালোচনা, নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিতকরণ এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তার দেখানো পথেই সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং দায়বদ্ধতার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী কর্মদিবসে গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তিনি যে উদার, বাস্তবসম্মত ও রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, তাতে স্পষ্ট যে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্বই তার কাছে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনায় আসা বিএনপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক অবস্থানের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এ পার্থক্য যেমন ঐতিহাসিকভাবে মহান মুক্তিযুদ্ধে ভূমিকার প্রশ্নে প্রযোজ্য, তেমনি বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও প্রতিফলিত। তবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, গণতন্ত্রকে সুসংহত করা, জনগণের জীবনের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করা এবং একটি স্থিতিশীল সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য পারস্পরিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। যে গতিশীল ও কার্যকর সংসদীয় অধিবেশন আমরা প্রত্যক্ষ করেছি, তা নিঃসন্দেহে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক ভিন্নতা ও আদর্শিক অবস্থানকে পাশে রেখে দেশকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার যে রাজনীতি, দেশ ও জনগণের কল্যাণের যে রাষ্ট্রনীতি, সেটিই বাংলাদেশি জাতীয়তাবাদের দার্শনিক ভিত্তি। মহান সংসদের প্রথম অধিবেশনে যে প্রাণচাঞ্চল্য, জনগণের সমস্যা নিয়ে যে গভীর আলোচনা, এবং মুক্ত বাকস্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে যে সম্মিলিত অবস্থান আমরা দেখেছি, তা জনগণের ক্ষমতায়নেরই প্রতীক। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইতিবাচক ধারা ও যুগান্তকারী পদক্ষেপ অব্যাহত থাকবে, এটি বিএনপি সরকারের প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন যেমন সুসংহত হবে, তেমনি যুবসমাজের ক্ষমতায়নও আরও বিস্তৃত হবে। পাশাপাশি, শ্রমিকদের ক্ষমতায়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি শ্রমিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়নই আগামী বাংলাদেশের টেকসই উন্নয়নের মৌলিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। পরিশেষে, ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।”

Previous Post

আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

Next Post

নতুন দায়িত্ব পেলেন কুমার সাঙ্গাকারা

Related Posts

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি
ঢাকা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি
অর্থনীতি

দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
নতুন দায়িত্ব পেলেন কুমার সাঙ্গাকারা

নতুন দায়িত্ব পেলেন কুমার সাঙ্গাকারা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দুই সন্তানকে সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

বিশ্বে করোনায়  মৃত্যু আরও কমল

বিশ্বে করোনায় মৃত্যু আরও কমল

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মেসির পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা ইয়ামালেরই সবচেয়ে বেশি: রাশফোর্ড

মেসির পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা ইয়ামালেরই সবচেয়ে বেশি: রাশফোর্ড

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননা, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননা, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

পোল্যান্ডে সামরিক রাইফেলের গুলিতে নিহত- ৯

পোল্যান্ডে সামরিক রাইফেলের গুলিতে নিহত- ৯

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস‍্য সচিব তানভীর আহমেদ রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস‍্য সচিব তানভীর আহমেদ রবিন

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: মো. আসাদুজ্জামান

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: মো. আসাদুজ্জামান

ঢাকায় আসছেন তিন দিনের সফরে  ডাচেস অব এডিনবরা সোফি

ঢাকায় আসছেন তিন দিনের সফরে ডাচেস অব এডিনবরা সোফি

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-রাশিয়া চুক্তি স্বাক্ষর

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-রাশিয়া চুক্তি স্বাক্ষর

❑ আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রধান সম্পাদক ও প্রকাশক : দেওয়ান মশিউর রেজা চৌধুরী

ই-মেইল : [email protected]

৮৫/১/এ পুরানা পল্টন লাইন, ৫ম তলা, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০১৭১১-০৬৪৮৫১ টেলিফোন: ০২৪৮৩১২১৯১

  • আমাদের সাথে যোগাযোগ
  • About us
  • Turms of use
  • Disclaimer
  • Privacy policy

© 2023 somoynews24.com All Right Reserved. Designed and Developed by WEBSBD