Tuesday, 16 June , 2026
somoynews24.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
    • All
    • খুলনা
    • চট্রগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
    ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা: দেবপ্রিয় ভট্টাচার্য

    ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা: দেবপ্রিয় ভট্টাচার্য

    জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

    জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

    হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন!

    হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন!

    গণমাধ্যমকে নিখুঁত করতে প্রয়োজন সব পক্ষের ঐক্য: তথ্যমন্ত্রী

    গণমাধ্যমকে নিখুঁত করতে প্রয়োজন সব পক্ষের ঐক্য: তথ্যমন্ত্রী

    আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

    আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

    দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি তথ্য উপদেষ্টা, সফর বাতিল

    দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি তথ্য উপদেষ্টা, সফর বাতিল

    ব্রাজিল-আর্জেন্টিনা নয় সিয়ামের পছন্দের দল স্পেন

    ব্রাজিল-আর্জেন্টিনা নয় সিয়ামের পছন্দের দল স্পেন

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়

    সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার

    শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

    শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

    ব্রাজিল-আর্জেন্টিনা নয় সিয়ামের পছন্দের দল স্পেন

    ব্রাজিল-আর্জেন্টিনা নয় সিয়ামের পছন্দের দল স্পেন

  • খেলাধুলা
    ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

    ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

    যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের দাপট দেখলো বিশ্ব

    যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের দাপট দেখলো বিশ্ব

    আর্জেন্টিনার একাদশ নিয়ে ধোঁয়াশা, সুযোগ পেতে পারেন যারা

    আর্জেন্টিনার একাদশ নিয়ে ধোঁয়াশা, সুযোগ পেতে পারেন যারা

    আলজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা কোচের নতুন ছক

    আলজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা কোচের নতুন ছক

    প্রথম ম্যাচের ওপর বিশ্বকাপ জেতা নির্ভর করে না: ব্রাজিল কোচ

    প্রথম ম্যাচের ওপর বিশ্বকাপ জেতা নির্ভর করে না: ব্রাজিল কোচ

    আমাদের ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

    আমাদের ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার

    প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র

    প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র

    বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন শ্রীমঙ্গলের সঞ্জয়

    বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন শ্রীমঙ্গলের সঞ্জয়

    ১-১ গোলের ড্রয়ে ম্যাচ দিয়েই ইতিহাস গড়ল কানাডা

    ১-১ গোলের ড্রয়ে ম্যাচ দিয়েই ইতিহাস গড়ল কানাডা

  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ ও অনুসন্ধান
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধর্ম ও জীবন
    • দুর্যোগ দুর্ঘটনা
    • মতামত
    • আমাদের পরিবার
    • কেন্দ্রীয় নতুন প্রজন্মের আসর
No Result
View All Result

Home বিনোদন

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে জয়ার আবেগঘন স্ট্যাটাস

সময় নিউজ 24 ডটকম by সময় নিউজ 24 ডটকম
September 28, 2021
in বিনোদন
0
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে জয়ার আবেগঘন স্ট্যাটাস
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক:  এপার হোক কিংবা ওপার, দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়স ৪০ ছুঁই ছুঁই, তবে তাতে কী! শুধু রূপের জাদুতেই নয়, ফিটনেসেও যে কোনও নিউ কামারকে টেক্কা দিতে পারেন জয়া। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, পরবর্তীকালে বিজ্ঞাপন ও সিনেমা দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী।আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। বিশেষ এই দিন প্রধানমন্ত্রীকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ লেখার মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি এই ভালোবাসা প্রকাশ করেন তিনি।জয়া তার এই লেখার শিরোনাম দিয়েছেন ‘উজ্জ্বল চিরন্তন এক ছবি’। লেখার শুরুতে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। তার রাজনৈতিক জীবন নিয়ে লেখার মানুষ কম নেই। আমার আছে মানুষ শেখ হাসিনাকে নিয়ে ব্যক্তিগত কিছু স্মৃতি, একান্ত কিছু অনুভূতি…।’ জয়ার সেই লেখাটি সময় সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো-‘এত বছর আগের একটা দিন, কিন্তু শেখ হাসিনার সেই ছবিটি এখনো উজ্জ্বল হয়ে আছে মনে। কিশোরীবেলার অনেকগুলো ঝলমলে স্মৃতি একসঙ্গে মিলেমিশে আছে বলেই হয়তো। উত্তুঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে জেনারেল এইচ এম এরশাদের সবেমাত্র পতন হয়েছে। প্রিয় স্বজনদেরসহ সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর সেনাশাসনের অন্ধকারে ডুবে গিয়েছিল পুরো দেশ, মানুষ তার সেই নিকষ কালো পর্ব থেকে বেরিয়ে এসেছে। দেড় দশক পরে ফুসফুস ভরে শ্বাস নিচ্ছে মুক্ত হাওয়ায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক মধুর পর্ব চলছে। নানা রকমের মানুষের মিলেমিশে এক হয়ে ওঠার মতো এত বড় ঘটনা তো মুক্তিযুদ্ধের পরে আর ঘটেনি।এসব অবশ্য বুঝেছি পরে। রাজনীতির জটিল জ্যামিতি বোঝার মতো বয়স তখনও আমার নয়। বড়দের পৃথিবী থেকে টুকরো টুকরো কথা কানে ভেসে আসে। সেসব আবছা কথা কল্পনায় জোড়াতালি দিয়ে আর নানা রঙে মিশিয়ে এক রকমের ধারণা করে নিই। তবে খুব যে এক আনন্দের সময় বয়ে চলেছে, সেটা বুঝি বাবার চাঞ্চল্য দেখে। বারবার কারণে-অকারণে ঘরে-বাইরে ছোটাছুটি করছেন। সিগারেট খাওয়ার হারটাও বেড়েছে। বহুদিন বাবাকে এমন মধুর মেজাজে দেখিনি। বাইরে থেকে বাবা এমনিতে ভীষণ কড়া মেজাজের মানুষ। ভেতরটা যদিও উল্টো। নিভৃত মুহূর্তে আপন মনে কাব্যচর্চা করেন। মনে পড়ে, আমাকে একবার কবি আল মাহমুদের কাছেও নিয়ে গিয়েছিলেন। বাংলা ভাষার এত বড় মাপের একজন কবি, কিন্তু সে গুরুত্ব বোঝার মনও কি আর তখন হয়েছে? যা হোক, মনের কোমল অংশটা কঠিন আবরণের আড়ালে ঢেকে রাখতে অভ্যস্ত বাবার মনটা স্বৈরাচারী সেনাশাসনের পতনের পরে হঠাৎ খোলামেলা হয়ে পড়ল। না হওয়ার কথাও তো নয়। দেশটাকে যে বড় ভালোবাসতেন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধুর আহ্বানে প্রাণের টানে ছুটে গিয়েছিলেন। যুদ্ধ করেছিলেন খালেদ মোশাররফের সঙ্গে ২ নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের আগেকার সেই উত্তাল বিদ্রোহী দিনে পাকিস্তানি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিক্ষোভ চলল, তরুণ–বয়সী বাবা তাতে গিয়েও যোগ দিলেন। সামিল হলেন বেতার অফিসের সামনে বিক্ষুব্ধ জনতার সঙ্গে। নিজের হাতে সেখানে উড়িয়ে দিলেন মুক্তিযুদ্ধের লাল–সবুজ–হলুদ পতাকা। বেতার অফিসের সামনে বাবার সেই ফুটেজটা খুঁজে পেয়েছি সম্প্রতি। আমার অমূল্য এক সংগ্রহ। যে প্রত্যাশা নিয়ে বাবা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আরও অনেকের মতো তারও মনে হয়েছিল সে প্রত্যাশার মুত্যু হয়েছে। সেনাশাসনের পতনের পর তার মনে হলো, বদ্ধ দরজা খুলে আবার আলো এল। বাবা বললেন, ‘চল, আমার সঙ্গে। তোদের একটা জায়গায় নিয়ে যাই।’ কোন জায়গায়? কার কাছে? কিছুই জানি না। আমি আর আমার ছোট বোন কান্তা চললাম বাবার সঙ্গে। কান্তা চড়ে বসল বাবার কাঁধে। আমি ধরলাম তার হাত।বাবা আমাদের নিয়ে চললেন এখন যেখানে সচিবালয়, তার কাছে, পল্টনের মোড়ে। আগের দিনের লোকেরা জায়গাটাকে তখন ডাকে সেকেন্ড ক্যাপিটাল বলে। সেখানে পথে পথে উৎসব। মোড়ে মোড়ে জটলা। মানুষের মাথা মানুষে খাচ্ছে। আনন্দের বন্যা বয়ে চলেছে শহরের পথে পথে। পল্টনে বিরাট মঞ্চ পাতানো হয়েছে। বাবার হাতে এরশাদ ও তার সাঙ্গোপাঙ্গদের কার্টুন–ক্যারিকেচারভরা লিফলেট আর পুস্তিকা ধরিয়ে দিচ্ছে লোকেরা। বাবা খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছেন আমাদের।সেই তাকে প্রথম দেখা। গায়ে সাধারণ একটা বেগুনি–ঘিয়ে রঙের ডুরে শাড়ি। মাথায় সামান্য ঘোমটা টানা। একেবারেই বাঙালি নারীর চিরচেনা আটপৌঢ়ে ছবি। শেখ হাসিনার চোখের রং আর দশজন সাধারণ বাঙালির মতো নয়। সে দিকে চোখ না পড়ে উপায়ই নেই। তবু সব ছাপিয়ে চোখ আঠার মতো আটকে গেল তার চুলে। ঘন কালো চুলের এক মোটা গোছা। ঘোমটার আড়াল থেকে বেরিয়ে পিঠ বেয়ে এঁকেবেঁকে নেমে গেছে কোমর পর্যন্ত। এমন দীর্ঘ আর চওড়া চুলের গোছাও হয় মানুষের? মনে খচিত হয়ে গেল উজ্জ্বল ও চিরন্তন সেই বাঙালি ছবিটি। এর পর তো পদ্মানদী দিয়ে বহু পানিই গড়িয়ে গেছে। বড় রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী থেকে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কয়েকবার। সময়ের সঙ্গে সঙ্গে তার নিজেরও বাহ্যিক রূপান্তর কম হয়নি। কিন্তু চুলের মোটা গোছাসহ তার যে ছবিটা সে দিন দেখেছিলাম, মনে গভীরে এখনো উজ্জ্বল হয়ে আছে সেই ছবিটিই। আমার কাছে সেটিই তার স্থায়ী রূপাবয়ব।প্রধানমন্ত্রীর গুরুতর দায়িত্বভার তাকে বহন করতে হয়। ছোটখাটো বিষয়ে মন দেওয়ার অবকাশ কোথায়? কিন্তু তার সঙ্গে ছোট ছোট দুয়েকটি অভিজ্ঞতায় দেখেছি, সামান্য বিষয়ের দিকেও তিনি সযত্ন দৃষ্টি রাখেন। প্রধানমন্ত্রী নন, নিতান্ত আপনজনের মতো। সেসব তার না রাখলেও চলে, তার হয়ে অন্য কেউ রাখলেই যথেষ্ট। তবু তিনি রাখেন। এ তার অসামান্য এক গুণ। প্রধানমন্ত্রীর দায়িত্ব তার ভেতরের মানুষটিকে এখনো মোটেই পিষ্ট করে দিতে পারেনি।একটা ঘটনা বলি। সেবার আমাকে জিরো ডিগ্রি ছবিটির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। পুরস্কার সবার হাতে তুলে দেওয়া হবে একটি অনুষ্ঠান করে। ঘটনাচক্রে সে বছর পশ্চিমবঙ্গেও আমাকে মহানায়ক উত্তম কুমার সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেবারই প্রথম কোনো নারী অভিনয়শিল্পীকে আয়োজকেরা এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আলাদা একটা মর্যাদার ব্যাপার হয়ে উঠেছিল পুরস্কারটি। অর্থমূল্যও ছিল যথেষ্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে পুরস্কার দেবেন।ভালোই প্যাঁচ লেগে গেল। দুটো পুরস্কার দেওয়ার তারিখ পড়ল একই দিনে। শুধু কি একই দিনে? পড়ল একই দিনের কাছাকাছি সময়ে, এক–দেড় ঘণ্টার এদিকে–ওদিকে। সকালে আর বিকেলে হলেও সামাল দেওয়া যেত। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাওয়া যেত আরেকটি অনুষ্ঠানে। আয়োজকদের অনুরোধ করে সময়টাকে আগুপিছু নানা চেষ্টাচরিত্র করেও ফল হলো না। হবে যে না, সেটা এক রকম অনুমানও করেছিলাম। এত এত মানুষের সময়সূচি আবার মিলিয়ে সব ঠিক করা কি সহজ? কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে আমার দেশের সম্মাননা। তাছাড়া এর মর্যাদাও আলাদা। প্রধানমন্ত্রী নিজ হাতে এ পুরস্কার শিল্পীকুশলীদের হাতে তুলে দেবেন। এই পুরস্কার না নিয়ে কি পারা যায়?দেশেই রয়ে গেলাম। অনুষ্ঠানে যথারীতি আমার নাম ডাকা হলো। মঞ্চে উঠলাম পুরস্কার নিতে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সময় কোমল গলায় তিনি জিজ্ঞেস করলেন, ‘জয়া, তুমি কলকাতায় যাওনি?’ তার মুখে এই প্রশ্ন? এত ব্যস্ততার মধ্যে এই অকিঞ্চিৎকর তথ্যটুকু তিনি শুনেছেন, শুনে মনেও রেখেছেন? শুধু এখানেই তো শেষ নয়। আগে কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সত্ত্বেও যে আন্তর্জাতিক একটা সম্মাননার মায়া ছেড়ে দিয়ে আমি রয়ে গেছি, বক্তৃতা দিতে উঠে বললেন সে কথা। বললেন, এই হলো দেশের প্রতি ভালোবাসা। আমি তো বাকরুদ্ধ। আমি গভীরভাবে অভিভূত হয়েছিলাম আরও একটি ঘটনায়। প্রকৃতি আর প্রাণীর প্রতি আমার প্রাণের টান। প্রাণী অধিকার নিয়ে কাজ করে, এমন কিছু সংগঠনের সঙ্গে তাই সক্রিয় যোগাযোগ রাখি। এ রকমই এক সংগঠন থেকে একবার খবর এল, গণভবনের লাগোয়া একটি জায়গা থেকে তারা একটি কুকুর উদ্ধার করেছে। গণভবনের চিফ সিকিউরিটি এসডিএন কবীর সাহেবের কাছে পরে শুনেছিলাম, গণভবনের বিস্তীর্ণ জায়গাজুড়ে অর্ধশতাধিক কুকুর আছে। আছে বেড়ালেরও দল। পোষা নয়। স্বাধীন ও ছন্নছাড়া। এত গাছপালাভরা সবুজ একটা জায়গা। পাখপাখালিও সে কারণে এন্তার। যা হোক, দলছুট সারমেয় মহাশয় কোনো ফাঁকফোঁকর গলে গণভবনের বাইরে এসে অসুস্থ হয়ে পড়ে ছিল পথে।সেই দলছুট মহাশয়ের একটা হিল্লে করা হলো। কিন্তু কবীর সাহেবের কাছ থেকে আরও যে তথ্য পেলাম, তাতে প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসায় বুকটা ভরে গেল। সেই কুকুরগুলোর জন্য তিনি নিজেই খাবারের ব্যবস্থা করে রেখেছেন। ওদের জন্য ফার্ম থেকে মুরগির মাংস আসে। সেই মুরগির সঙ্গে চাল মিশিয়ে রোজ খাবার তৈরি হয়। বেড়ালগুলোর জন্য প্রতিদিনের বরাদ্দ ২০ লিটার করে দুধ। গণভবনের ভেতরের গাছগুলো থেকে ফল পাড়তে দেওয়া হয় না। ওইসব ফলপাকুড় পাখিদের ভোজ্য। তার নির্দেশে পশুপাখিগুলোর জন্য আলাদা একটা ব্যয়বরাদ্দ রাখা হয়েছে। রাষ্ট্র নিয়ে যাঁর শত ব্যস্ততা, তার মনের একটি ভাগ তিনি এদের জন্যও দিয়ে রেখেছেন। ভেতর থেকে উপচে আসা গভীর ভালোবাসা ছাড়া কি আর এটি সম্ভব? রাষ্ট্র আর রাজনীতি কোটি মানুষকে নিয়ে কাজ করে। তার তাই হাজার পথ, হাজার মত। সে নিয়ে জটিল বিতর্কের শেষ হবে না কোনো দিন। কিন্তু যৎসামান্য স্মৃতির গুচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানুষী রূপ দেখেছি, তার তুলনা মেলা ভার। এখনো যখনই তাকে দেখি, তখনই মনে ফিরে আসে কিশোরবেলায় দেখা মোটা চুলের গোছায় উজ্জ্বল সেই সস্নেহ মুখটি। অন্তরঙ্গ, নিবিড়, মমতামাখা।’

Previous Post

বাংলাদেশের হাবিবা আক্তারকে সৌদি আরবে বিক্রি!

Next Post

পরীমনির জব্দকৃত আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ

Related Posts

সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়
বিনোদন

সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার
বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু
বিনোদন

শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু

Next Post
পরীমনির জব্দকৃত আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ

পরীমনির জব্দকৃত আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

বিশ্বে করোনায়  মৃত্যু আরও কমল

বিশ্বে করোনায় মৃত্যু আরও কমল

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

ইরান জয়ী: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়

ইরান জয়ী: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়

২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়

সিনেমার ঘোষণা অংশুর, জানালেন নাম ও মুক্তির সময়

যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের দাপট দেখলো বিশ্ব

যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের দাপট দেখলো বিশ্ব

ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা: দেবপ্রিয় ভট্টাচার্য

ত্রিমুখী চাপে মধ্যবিত্তরা: দেবপ্রিয় ভট্টাচার্য

আজ রাতেই নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা

আজ রাতেই নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা

জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন!

হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন!

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ফের গ্রেপ্তার

আর্জেন্টিনার একাদশ নিয়ে ধোঁয়াশা, সুযোগ পেতে পারেন যারা

আর্জেন্টিনার একাদশ নিয়ে ধোঁয়াশা, সুযোগ পেতে পারেন যারা

❑ আর্কাইভ

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« May    

প্রধান সম্পাদক ও প্রকাশক : দেওয়ান মশিউর রেজা চৌধুরী

ই-মেইল : [email protected]

৮৫/১/এ পুরানা পল্টন লাইন, ৫ম তলা, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০১৭১১-০৬৪৮৫১ টেলিফোন: ০২৪৮৩১২১৯১

  • আমাদের সাথে যোগাযোগ
  • About us
  • Turms of use
  • Disclaimer
  • Privacy policy

© 2023 somoynews24.com All Right Reserved. Designed and Developed by WEBSBD