ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে অগ্নিকাণ্ড নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। তারা দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনে কর্মরত ফায়ার ফাইটার।আহতদের সঙ্গে থাকা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় পানির লাইন দেওয়ার একপর্যায়ে হঠাৎ বৈদ্যুতিক শক লাগে। এতে দুই ফায়ার কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।























































Discussion about this post