ঢাকা: শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পায়ে হেঁটে মিলনায়তনে পৌঁছানোর সময় এ ঘটনাটি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আয়োজকদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের মন্দিরগুলোর পুরোহিত ও সেবাইতগণের মাঝে সম্মানি বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।






















































Discussion about this post