কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নে আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুবারক র্যালি ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ ইং, বৃহস্পতিবার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৭নং আদমপুর ইউনিয়ন শাখার বাস্তবায়ন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমপুর আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ক্বারী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ মো. আব্দুল হেকিম ও যুগ্ম সদস্য সচিব নৌশাদ আহমদের যৌথ সঞ্চালনায় র্যালি-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী সাহেব কিবলার সুযোগ্য নাতি ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক এম. এ. জলিল, কমলগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. শাহ আব্দুল জলিল, কমলগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলীম উদ্দিন, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, উছমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা কাজী মুজিবুর রহমান, আদমপুর ইউনিয়ন আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মুফতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল মোহাইমিন এবং আদমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর উপদেষ্টা ডা. মো. সিরাজুল ইসলাম, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দাল হোসেন, উছমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম. এ. সালাম, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইয়া, আদমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মছদ্দর আলী, আদমপুর ইউনিয়ন আল ইসলাহর সহ-সভাপতি ক্বারী মো. আবু সাঈদ, মাওলানা মো. আব্দুল ওয়াহাব মতিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুর রহমান সাদী, আলীনগর ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার সহ-সভাপতি নেওয়াজ শরীফ এবং ইসলামপুর ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলম। এছাড়াও আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের কর্মী, দায়িত্বশীল ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।























































Discussion about this post