পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড উত্তর ছনহরা মারছু ঘোনা গ্রামের আবদুল করিম নামে একব্যাক্তি খরিদা জায়গা জবরদখল করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৫জনকে গুরুত্বর আহত করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৯ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে। আহতরা হলেন,আবদুল করিম (৬০) আবদু সালাম (৫৫) জেরিন আকতার (২৩), আয়েশা বেগম(৫৫), শিশু সাইফুল ইসলাম (২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরন করে। এ ঘটনায় আবদুল করিম বাদী হয়ে বদিউল আলম সহ ৬ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। পটিয়া থানার দায়েকৃত অভিযোগ সুএে জানা যায়, আবদুল করিমের বসতঘর ঘর সংলগ্ন চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে বিবাদীগন আবদুল করিম ক্রয়কৃত জায়গা প্রতিপক্ষরা জবরদখল করার চেষ্টা করে আসছিল। এর ধারাবাহিকতায় ২৯ আগষ্ট বিকেলে বিবাদীগন বেআইনীজনতা গঠন করে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবদুল করিমের পরিবারের উপর এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে ৫ জনকে আহত করে। এছাড়াও বিবাদীগণ বসত ঘরের দরজা, জানালা, টিনে গেইট, বিদ্যুত তার ঘরের আসবাবপত্র, রান্নাঘর, দোকানের টেবিল ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে অভিযোগে উল্লেখ করেন। এব্যাপারে আবদুল করিম পটিয়া থানার ওসি উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, উওর ছনহরা মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























































Discussion about this post