ঢাকা: রাজধানীর তেজগাঁও থানায় দশ বছর আগে দায়ের করা নাশকতা মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ৭ বিএনপি নেতার আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী শাকিল আহমেদ রিপন। দণ্ডিত অপর আসামিরা হলেন- সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক। এদিন রায় ঘোষণার আগে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
























































Discussion about this post