স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চারজন গুলিবিদ্ধ।গুলিবিদ্ধরা হলেন, মোঃ কামাল হোসেন (১৮),মোঃ সাইমন(১৭),মোঃ সাকিব (২৫)ৎও আব্দুর নুর(৫৬)। রবিবার(০৭ জানুয়ারি)সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় তাদেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর দুইটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন। আহত আব্দুর নূর জানান,ভোট কেন্দ্র ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে। আমরা চারজন গুলিবিদ্ধ হই পরে রক্তাক্ত জখম অবস্থায আমাদেরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে চারজনগুলি বৃদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।তাদের চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসক জানিয়েছেন সবারই পায়ে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।





















































Discussion about this post