ঢাকা: বিএনপি ধ্বংসের ট্রেনে উঠে গেছে। সেই দল ভাঙার প্রয়োজন আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নানক বলেন, দল ভাঙার অভিযোগ তুলে নিজেদের নেতৃত্বের ব্যর্থতা প্রকাশ করছে বিএনপি। একই অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপির আন্তর্জাতিক মুরুব্বিদের কাছে প্রতিনিয়ত নালিশ করা হচ্ছে, মুরুব্বিরা দেশের অগ্রযাত্রা ব্যহত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার বিরোধীদের মুখে দেশ প্রেমের বুলি নতুন কোনো ষড়যন্ত্রের সন্দেহ জাগায় বলে মন্তব্য করেন তিনি।
























































Discussion about this post