ঢাকা: রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমেছে। তবে এখনো তেলের জন্য ক্রেতাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। গাড়ি চালক ও ফিলিং স্টেশনের মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় শৃঙ্খলা ফিরেছে। একজন ক্রেতা এক সঙ্গে ১ হাজার টাকার বেশি তেল কিনতে পারায় ভোগান্তিও কমেছে বলেও জানান তারা। রাজধানীর বিজয় স্মরণীর ট্রাস্টের মতো ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা গেলেও আজ সে চিত্র ভিন্ন। দেখা যায়, চালকরা দ্রুত তেল নিতে পেরেছেন। আগে যেখানে ৫ থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখন সেই সময় অনেকটাই কমে এসেছে। প্রাইভেটকার ও বড় গাড়িগুলো তেল পাচ্ছে সাড়ে চার ৫ হাজার টাকার। ফুয়েল পাসের মাধ্যমে বাইকে ২৫ লিটার বেঁধে দেওয়ায় রাইডাররা বলছেন, ভোগান্তি কিছুটা কমলেও প্রয়োজনের তুলনায় কম তেল দেওয়া হচ্ছে। এছাড়াও ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে এমন অভিযোগও করছেন গ্রাহকরা।























































Discussion about this post