আন্তর্জাতিক ডেস্ক: ইরান এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই ব্যক্তি সুন্নি সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদেলের সদস্য। ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আমের রমেশ। তাকে দক্ষিণ-পূর্ব ইরানে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ আনা হয়, যার মধ্যে বোমা হামলা এবং সামরিক সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। জইশ আল-আদেল একটি কঠোরপন্থী সুন্নি মুসলিম সশস্ত্র গোষ্ঠী, যা ইরানের দরিদ্রতম অঞ্চল সিসটান-বেলুচিস্তানে সক্রিয়।
























































Discussion about this post