আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুনানিকক্ষে বিক্ষোভ দেখান এক সাবেক মার্কিন মেরিন সেনা। পরে তাকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে দেয় নিরাপত্তাকর্মীরা। বিক্ষোভকারী ব্রায়ান ম্যাকগিনিস, যিনি আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির হয়ে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুনানিকক্ষে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, ‘ইসরায়েলের জন্য কেউ যুদ্ধ করতে চায় না। আরও পড়ুন ইরান ইস্যুতে জরুরি পদক্ষেপ কোরিয়ার ইরান ইস্যুতে জরুরি পদক্ষেপ কোরিয়ার ০৫ মার্চ, ২০২৬ ঘটনার সময় উপস্থিত একাধিক নিরাপত্তাকর্মী তাকে ধরে কক্ষের বাইরে নিয়ে যান। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি যিনি নিজেও একজন মার্কিন ভেটেরান ক্যাপিটল পুলিশের সদস্যদের ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দিতে সহায়তা করছেন। আরও পড়ুন যুদ্ধ আর ১০ দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে যুদ্ধ আর ১০ দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে ০৪ মার্চ, ২০২৬ পরে সিবিএস নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় টিম শিহি বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে এবং সহায়তা করার জন্যই আমি এগিয়ে গিয়েছিলাম।’ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।






















































Discussion about this post