Friday, 25 September , 2026
somoynews24.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
    • All
    • খুলনা
    • চট্রগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
    জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি

    বাংলাদেশের সব হাট-বাজারের জন্য জরুরি নির্দেশনা

    ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে

    মেঘনায় বিয়ের ট্রলার ডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ একই পরিবারের ৪ জনের সন্ধান পাওয়া যায়নি

    অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নরসিংদীতে নিহত- ২

    জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

  • আন্তর্জাতিক
  • বিনোদন

    একই জায়গায় আটকে থাকতে চাই না: মধুমিতা সরকার

    কেমোথেরাপির পর সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রেণু

    বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

  • খেলাধুলা
    এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য লিটনদের

    এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য লিটনদের

    বাংলাদেশ দলের সঙ্গে জাকার্তায় যোগ দিলেন হামজা চৌধুরী

    ইয়ামালের চোখে বিশ্বকাপের সেরা মেসি

    ইয়ামালের চোখে বিশ্বকাপের সেরা মেসি

    ভারতকে সরিয়ে আবারও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের  শীর্ষে ইংলিশরা

    ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই

    ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

    বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

    অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

    আগামী ৫ নভেম্বর সাফ মিশন শুরু, বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • প্রবাস
  • অন্যান্য
    • অপরাধ ও অনুসন্ধান
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধর্ম ও জীবন
    • দুর্যোগ দুর্ঘটনা
    • মতামত
    • আমাদের পরিবার
    • কেন্দ্রীয় নতুন প্রজন্মের আসর
No Result
View All Result

Home জাতীয়

ঐক্যের মূলমন্ত্র হবে ‘সবার আগে বাংলাদেশ’: সালাহউদ্দিন আহমেদ

সময় নিউজ 24 ডটকম by সময় নিউজ 24 ডটকম
December 28, 2024
in জাতীয়, মতামত, রাজনীতি, সারাদেশ
0
ঐক্যের মূলমন্ত্র হবে ‘সবার আগে বাংলাদেশ’: সালাহউদ্দিন আহমেদ
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী সব মানুষের ঐক্যকে ইস্পাতকঠিন করে গড়ে তুলে সেটা ধরে রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, ‘সবার আগে বাংলাদেশ’। এই মন্ত্র সামনে রেখেই একটি শক্তিশালী গণতান্ত্রিক আইনের শাসনের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতিকে কেউ কখনো পদানত করতে পারে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে ৫ আগস্ট-পরবর্তী সময়ে গণমানুষের মধ্যে একটি শক্তিশালী গণতান্ত্রিক আইনের শাসনের বৈষম্যহীন বাংলাদেশ সৃজনের যে তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা তুলে ধরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রায় আমরা যেন এ দেশের মানুষকে নিয়ে সঠিকভাবে হাঁটতে পারি। সে জন্য আমাদের সর্বোচ্চ ঐক্য ধরে রাখতে হবে। যে ঐক্যের মূলমন্ত্র হবে- ‘সবার আগে বাংলাদেশ’। দেশ আমাদের সবার ওপরে। অন্তর্বর্তী সরকারের কর্যক্রম নিয়ে তিনি বলেন, ‘৫ মাস খুব বেশি সময় নয়, আবার কমও নয় একটা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য। তবে বিপ্লব-উত্তর পরিস্থিতিতে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবের মধ্য দিয়ে যেভাবে যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবে সেই গতিতে যাচ্ছে বলে মনে হয় না। সে জন্য এ সরকারকে আরও বেশি কর্মক্ষম এবং কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। সংস্কারের কার্যক্রম শুরু করা উচিত। বিশেষ করে নির্বাচন-সংক্রান্ত যেসব সংস্কারের সুপারিশগুলো পাওয়া যাবে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে আরম্ভ করা দরকার। এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়া। সেটা রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়েই জাতিকে পরিষ্কার চিত্র দেওয়া উচিত।’ গণআন্দোলনের প্রত্যাশা পূরণের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিপ্লব-উত্তর সময়ে অধিকারহারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেটা রাতারাতি পূরণ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তবে জনগণ চায় সেই অধিকার পূরণের প্রক্রিয়াটা যেন শুরু হয়। তারা কথা বলতে পারবে, সমাবেশ করার অধিকার পাবে। আইনের শাসনের বাংলাদেশ পাবে। এই প্রত্যাশা তাদের অবশ্যই সংগত এবং আমার মনে হয়, এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। গতিটা হয়তো সেভাবে পায়নি। আমরা আশা করছি, জনগণের সেসব প্রত্যাশা অবশ্যই একদিন পূরণ হবে।’ সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে দুই-একজন ছাড়া কেউ বিপ্লবী ছিলেন না, এই সরকার পরিচালনায় কতটুকু বিপ্লবী ভূমিকা আছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এটাকে গণঅভ্যুত্থান বা গণবিপ্লব যা-ই বলি না কেন, এটা আসলে সমাজ পরিবর্তনের কোনো অভ্যুত্থান বা বিপ্লব নয়। এটা ছিল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় অধিকারহারা জনগণের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। এখানে ছাত্র-জনতাসহ সব জনগণের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে গিয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং বিপ্লবের আকাঙ্ক্ষা এক জিনিস, আর গণবিপ্লবের চাহিদা আরেক জিনিস। যেখানে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ফ্যাসিবাদের পতনের জন্য সংগ্রাম করেছে। সুতরাং এখানে বিপ্লবী কোনো ধারণা, বিপ্লবী আকাঙ্ক্ষা এবং বিপ্লবী ম্যানিফেস্টো আমরা রাতারাতি পাব এবং সে রকম নেতৃত্ব দেওয়ার মতো লোকজন ওভার নাইট সৃষ্টি হবে সে রকম আশা করাটাও ঠিক নয়। তবে আমি মনে করি, যারা বর্তমান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এবং নিয়েছেন তারা অবশ্যই যোগ্য লোক। কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অতীতে ছিল না। এটা একটা ঘাটতি। তাঁরা অনেকে শিক্ষকতা করেছেন, এনজিও পরিচালনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু বাংলাদেশের মতো একটা অনেক সমস্যাসঙ্কুল রাষ্ট্র পরিচালনা করা এবং জন-আকাঙ্ক্ষা পূরণ করার মতো অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি দরকার জনগণের এই চাহিদা ও ইচ্ছা পূরণ করার জন্য। দ্রব্যমূল্য নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন,‘দেশের অনিশ্চিত ও অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারীই বিনিয়োগ করতে চায় না। অর্থনৈতিক কর্মকাণ্ডও স্বাভাবিক সময়ের মতো সুচারুভাবে পরিচালিত হয় না। এই স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজার এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটি স্থিতিশীল নির্বাচিত সরকার প্রয়োজন বলে সারা বিশ্ব মনে করে এবং আমরাও মনে করি। এ ছাড়া বিশ্বজুড়ে আরেকটি প্রচলন আছে যে একটি স্থিতিশীল নির্বাচিত সরকার আরেকটি স্বল্প সময়ের সরকারের সাথে দীর্ঘমেয়াদি কোনো চুক্তিতে যেতে চায় না। এজন্য যত তাড়াতাড়ি একটি নির্বাচিত স্থিতিশীল সরকার দায়িত্ব নেবে তত তাড়াতাড়ি এই বাজার ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হবে। তখন আর এই সমস্যাটা থাকবে না।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৫-১৬ বছরের ফ্যাসিবাদি শাসন টিকিয়ে রাখার জন্য যারা এই ফ্যাসিবাদের দোসর হিসেবে অনুগামী হয়েছিল, বা তাদের সাথি হয়েছিল, তার মধ্যে প্রশাসন অন্যতম। এই প্রশাসনকে রাতারাতি খোলনলচে পাল্টে দেবে এমন ধারণা করাও ঠিক নয়। প্রচেষ্টা চলছে, তবে ধীরগতিতে। এটা আরও দ্রুতগতিতে হওয়া উচিত। এই প্রশাসনকে যত তাড়াতাড়ি ফ্যাসিবাদের দোসরমুক্ত করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি অস্থিরতা নিরসন হবে।’

Previous Post

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর প্রবেশ নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ

Next Post

সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, যা বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

Related Posts

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি
জাতীয়

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সব হাট-বাজারের জন্য জরুরি নির্দেশনা
অর্থনীতি

বাংলাদেশের সব হাট-বাজারের জন্য জরুরি নির্দেশনা

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে
ঢাকা

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে

Next Post
সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, যা বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, যা বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি বুঝতে পারলাম, কিছু ভুল ক্ষমার অযোগ্য: মিয়া খলিফা

ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে মরদেহ উদ্ধার

পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না: রাজ

এবার অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে

মুনিয়া খান রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক

খালেদার মন জোগাতে লন্ডন থেকে এভারকেয়ারে শর্মিলা

অসুস্থ বন্ধুর জন্য আর্থিক সাহায্যের আবেদন জবি শিক্ষার্থীদের

ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ৪২টি মোবাইলফোনসহ ২ জন আটক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক

আফগানিস্তান দখলে তালেবানদের সবাই ভুল বুঝেছে’

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন মিম

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

সালমান শাহর সুইসাইড নোটে যা লেখা ছিল

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন নচিকেতা

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

ভারতজুড়ে তীব্র তোপের মুখে জাভেদ আকতার

প্রধানমন্ত্রী পদে ‘নতুন মুখ’ আনছে তালেবান

বিশ্বে করোনায়  মৃত্যু আরও কমল

বিশ্বে করোনায় মৃত্যু আরও কমল

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

কোনোভাবেই কমছে না ভুঁড়ি, যা করবেন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের সব হাট-বাজারের জন্য জরুরি নির্দেশনা

বাংলাদেশের সব হাট-বাজারের জন্য জরুরি নির্দেশনা

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে

মেঘনায় বিয়ের ট্রলার ডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ একই পরিবারের ৪ জনের সন্ধান পাওয়া যায়নি

মেঘনায় বিয়ের ট্রলার ডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ একই পরিবারের ৪ জনের সন্ধান পাওয়া যায়নি

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নরসিংদীতে নিহত- ২

অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নরসিংদীতে নিহত- ২

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক

মা-বাবার ধারাবাহিকতায় নতুন ইতিহাস গড়ে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

❑ আর্কাইভ

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Aug    

প্রধান সম্পাদক ও প্রকাশক : দেওয়ান মশিউর রেজা চৌধুরী

ই-মেইল : [email protected]

৮৫/১/এ পুরানা পল্টন লাইন, ৫ম তলা, ঢাকা-১০০০
মোবাইল : +৮৮০১৭১১-০৬৪৮৫১ টেলিফোন: ০২৪৮৩১২১৯১

  • আমাদের সাথে যোগাযোগ
  • About us
  • Turms of use
  • Disclaimer
  • Privacy policy

© 2023 somoynews24.com All Right Reserved. Designed and Developed by WEBSBD