আন্তর্জাতিক ডেস্ক: ইরান জুড়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে মসজিদগুলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বোমাবর্ষণের হুমকি উপেক্ষা করেই মুসল্লিরা ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দেখা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাশহাদ শহরের অন্যতম পবিত্র স্থান ‘ইমাম রেজা মাজার’ এ হাজার হাজার মানুষ ভিড় করেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এবারের ঈদ উদ্যাপন আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটি ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ ‘নওরোজ’ এর সঙ্গে মিলে গেছে—যা একটি বিরল ঘটনা। এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন শহরে ঈদের জমায়েতের কিছু অংশ পশ্চিমাবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে বলেও জানা গেছে।
























































Discussion about this post