বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং আলোচিত মডেল পরীমনি এবার আরেক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পরীমনি আর্জেন্টিনার জনপ্রিয় একটি গানে নেচে ও মডেলিং করেছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে লিখেছেন ‘আর্জেন্টিনা’। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার খেলোয়াড় মেসি, মার্তিনেজ, মনিলা ও রোমেরোসহ বিভিন্ন তারকার খেলা চলাকালীন নানান অঙ্গভঙ্গির অবিকল কপি করে নিজেকে নাচের ভঙ্গিতে উপস্থাপন করেন। এছাড়া আর্জেন্টিনার জার্সি পড়ে আর্জেন্টিনর পতাকার রঙে নিজেকে সাজান। পরীমনি ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় ও আলোচিত একজন অভিনেত্রী এবং মডেল। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি।























































Discussion about this post