আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত এবং বৈশ্বিক সুদের হার বৃদ্ধির গতি শ্লথ হওয়ার প্রত্যাশা বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ।একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ড মার্কেটে ইল্ডও কমে আসে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির গতি ধীর হতে পারে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা আবার স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছুদিন চলতে পারে।





















































Discussion about this post