আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র কর্মকর্তা ইরানে নিখোঁজ বিমানের ক্রুকে উদ্ধার করেছে। ২৪ ঘণ্টা নজরদারির পর তাকে উদ্ধার করা হয়েছে। ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র নিয়ে এক ডজনেরও বেশি বিমান পাঠিয়েছে তাকে উদ্ধার করার জন্য।” তিনি যোগ করেন, “তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তিনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন।” ট্রাম্প আরও বলেন, “আমরা যে দুটি অভিযানই সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, একটিমাত্র আমেরিকান নিহত বা আহতও হয়নি, তা আবার প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে আধিপত্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।” ট্রাম্প বলেন, এফ-১৫ই জেট ইরানের ওপর দিয়ে গিয়ে গুলি খাওয়ার পর নিখোঁজ পাইলটকে আমরা উদ্ধার করেছি। তিনি লিখেছেন, “আমরা তাকে পেয়েছি! (উই গট হিম) আমার প্রিয় আমেরিকান যোদ্ধারা গত কয়েক ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে। মার্কিন ইতিহাসের সবচেয়ে সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযানগুলোর একটি ছিল। সফলভাবে আমরা সম্পন্ন করেছি।’
























































Discussion about this post