ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌর ও নবায়নযোগ্য জ্বালানিতে বিপ্লব আনতে দ্রুত নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। এসময় তিনি জানান, আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার৷ আজ বৃহস্পতিবার (৭ মে) রাজধানী আগারগাঁওয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক প্রদর্শনীতে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পোশাক খাতের মতো সোলার সেক্টরেও ট্যাক্স সুবিধা ও রেগুলেশন শিথিল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি আমদানিতে শুল্ক কাঠামো সহজ করার পাশাপাশি রুফটপ সোলার প্যানেল স্থাপনে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। আগামী জুন মাসের মধ্যেই এই সংক্রান্ত সরকারি আদেশ বা নীতিমালা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে বক্তবয়ের শেষ পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।





















































Discussion about this post