নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জেলার ১০ উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের যুক্তি-তর্ক ও যুক্তিযুক্ত বক্তব্যে সম্মেলন কক্ষে মেধা, মনন ও চিন্তার মিলনমেলায় হয়ে ওঠে প্রাণবন্ত। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
























































Discussion about this post