ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মতিঝিল থানা ৮ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ৬ জন, রামপুরা থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ৬ জন এবং মুগদা থানায় ১১ জন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























































Discussion about this post