নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামে দুই ব্যক্তিকে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নেত্রকোনা জেলা আদালত সূত্রে জানা যায়,সোমবার(১৬ আগস্ট) বিকালে আটপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে মোঃ ফরেজ আলী (৭০) কে ছয় মাস ও একই গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন। জানতে চাইলে এসব তথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান,জামিন নামঞ্জুর হয়েছে আসামিদের। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।























































Discussion about this post