ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে এখন ডেঙ্গু রোগী রয়েছে ৪ জন। এই সংখ্যা শূন্যে নিয়ে আসার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। শনিবার (২ জুন) সকাল ১০টায় রাজধানীতে ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী তিন মাস এ সচেতনতা কর্মসূচি চলবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে ডাক্তারদের ডেঙ্গু বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে। মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। তিনি জানান, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতাল ১০ শতাংশ বেড ফ্রি রাখবে। পরীক্ষা খরচ ৮০ শতাংশ ফ্রি থাকবে। মন্ত্রী বলেন, ডেঙ্গু ভ্যাকসিন সারা বিশ্বে সর্বজনীন হয়নি। এই মুহূর্তে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে না। তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি এ বছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
























































Discussion about this post