ঢাকা: আজ রাত সাড়ে ১০টায় ঢাকার উত্তরার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেবেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে গণমাধ্যমের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পিএমও মিডিয়া’র পাশাপাশি দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল থেকে একজন করে ভিডিও জার্নালিস্ট হজ ক্যাম্পে উপস্থিত থাকতে পারবেন। সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের আজ রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আশকোনা হজ ক্যাম্প প্রতি বছর হজযাত্রীদের প্রস্তুতি ও ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
























































Discussion about this post