স্পোর্টস ডেস্ক: উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে উড়ছে বাংলাদেশেরর মেয়েরা। কাজাখস্তানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। তাতে সেমিফাইনালের মঞ্চ নিশ্চিত হলো বাংলাদেশের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুলুনবুইর সিটিতে কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এদিন প্রথম কোয়ার্টারে এসেছে জোড়া গোল। আর শেষ কোয়ার্টারেও এসেছে দুইটি। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেরা চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রিমন সারিকা এগিয়ে নেন বাংলাদেশকে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। পরের দুই কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ফের কাজাখস্তানকে চেপে ধরে বাংলাদেশ। এই কোয়ার্টারের শুরুতে লিমার ফিল্ড গোলের পর সারিকা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরুর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে।
























































Discussion about this post