ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় বসছে আজ। ১৩ দিনের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) আবার শুরু হচ্ছে সংসদীয় কার্যক্রম, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এদিন কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।























































Discussion about this post