ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসায় মো. রনি (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রনি নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর গ্রামের চা-দোকানি নুর আলমের ছেলে। সে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে রনি ছিল দ্বিতীয়। রনির খালা নাজমা আক্তার জানান, লেখাপড়া নিয়ে চাপ দেওয়ায় রাতে অভিমান করে সবার অগোচরে বাথরুমের লোহা রডের সঙ্গে গলায় গামছা প্যাঁচিয়ে ফাঁস দেয় সে। পরে দরজা ভেঙে সেখান উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।














































Discussion about this post