বিশেষ প্রতিনিধি: স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ এর আট বিভাগীয় সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে। শুক্রবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন হল রুমে কবি ও সংগঠক অরুণা বেগম এর সভাপতিত্বে, তাসনুভা তুশিন এর উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও গীতাপাঠ এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.জাহাঙ্গীর আলম রুস্তম বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবি এম সোহেল রশিদ দেশবরেণ্য কবি ও চলচিত্র অভিনেতা, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. এস এম শাহনূর সাহিত্য সম্পাদক জাতীয় দৈনিক ঐশী বাংলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আলহাজ্ব শরিফ সাকি এম,এ,এল,এ,এম, পিএইচ ডি ইন ল, নজরুল ইসলাম বাঙালী কবি ও সংগঠক, হাসিনা মমতাজ হাসু এডিশনাল ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক, মোঃ জাহিদুল ইসলাম মোল্লা নির্বাহী পরিচালক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, দেওয়ান মশিউর রেজা চৌধুরী প্রকাশক ও প্রধান সম্পাদক সময় নিউজ 24 ডটকম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবেদ আহমেদ সভাপতি সিলেট বিভাগীয় কমিটি , রিনা রহমান সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগ কমিটি, মুজিবুর রহমান পথিক সিনিয়র সহ-সভাপতি ঢাকা বিভাগ কমিটি। আট বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন কেন্দ্রিয় কমিটির নির্বাহী পরিচালক কে এম সফর আলী। পরে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়, এসময় সাহিত্যে বিশেষ অবদান রাখায় সময় নিউজ 24 ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন ঢাকা, চট্রগ্রাম,ময়মনসিংহ, সিলেট,রংপুর,রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সভাপতি সম্পাদক ও কমিটির সদস্যবৃন্দ।























































Discussion about this post