ঢাকা: ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে জুলাই অভ্যুত্থানের সময় নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। পরিচয় শনাক্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশ অনুসারে রোববার (৭ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগত উল্লাহ কবরস্থান পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মরদেহ উত্তোলনের সময় আন্তর্জাতিক প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হবে। নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে।২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে নিহত এই ১১৪ জনকে গত বছর অজ্ঞাত পরিচয়ে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরদেহগুলো উত্তোলনের নির্দেশ দেন।সিআইডি জানায়, ভবিষ্যতের আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা অত্যাবশ্যক। পরিচয় নির্ধারণের পর মরদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ কার্যক্রম পরিদর্শনে সিআইডি প্রধানের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল উপস্থিত ছিলেন। কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কবরস্থানে প্রয়োজনীয় সরঞ্জাম ও তাঁবু স্থাপন করেছে সিআইডির অপরাধ দৃশ্য ইউনিট।























































Discussion about this post