ঢাকা: চলতি ডিসেম্বরে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এই মাসে সরকারি কর্মজীবীদের জন্য বাকি থাকা দুটি সাধারণ ছুটির মধ্যে একটি হলো ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি।বড়দিনের ছুটি বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে চাকরিজীবীরা এই লম্বা ছুটি কাটাতে পারবেন। অন্য সাধারণ ছুটিটি হলো ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস।এছাড়াও, ২০২৬ সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকালে এই অনুমোদন দেওয়া হয়।প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি রাখা হয়েছে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। ২০২৬ সালের এই ২৮ দিনের ছুটিতে নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।























































Discussion about this post