আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের অবসান এবং সকল জিম্মির অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন সৌদি আরব ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রোমে অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই আহ্বান জানান।ঘোষণায় তারা বলেন, ‘গাজায় যুদ্ধের অবিলম্বে অবসান এবং সব জিম্মির মুক্তি জরুরি।’ খবর আল-আরাবিয়ার।তারা ফিলিস্তিনিদের যেকোনো ধরনের জবরদস্তিমূলক স্থানান্তরের বিরোধিতা করে বলেন, ‘উচ্ছেদ ও স্থানান্তর নিষিদ্ধের নীতিমালা পুরোপুরি মেনে চলতে হবে।’দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানোর জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান। সেইসঙ্গে তারা আটক রাখা ফিলিস্তিনি রাজস্ব আয় অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান।পরবর্তী সময়ে গাজায় যুদ্ধ-পরবর্তী যেকোনো রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে তারা জোর দিয়ে বলেন, এটি অবশ্যই একটি সুস্পষ্ট ও সময়সীমা নির্ধারিত রাজনৈতিক সমাধানের সাথে যুক্ত থাকতে হবে, যা ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাবে এবং একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি নিশ্চিত করবে।তারা আরও জানান, তারা পশ্চিম তীরে সংঘটিত একতরফা ও সহিংস কার্যক্রমের নিন্দা জানাচ্ছেন, যেগুলো দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।





















































Discussion about this post