নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ফ্যামিলি কার্ড করে দেবে বলে আর্থিক প্রতারণা করেছে এনসিপি নেত্রী সাদিয়া আক্তার। এজন্য তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক করে পুলিশ। অভিযুক্ত সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশ জানায়, ফ্যামিলি কার্ড করে দেবে বলে পৌর শহরের কুড়পার সড়কে পাঁচটি পরিবারের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে আটক করে তাকে থানায় নিয়ে যায়। এ সম্পর্কে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেছেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তদন্ত চলছে,পর্যালোচনা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ জানিয়েছেন, ‘তিনি যদি কোন প্রকার অন্যায় করে থাকেন।শাস্তির আওতায় আসবেন। অতীতে সিনিয়র নেতাদের সঙ্গে অসদাচরণ করার দায়ে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না,সে যেই হোক।’
























































Discussion about this post