আন্তরজাতিক ডেস্ক : ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন নতুন এক বার্তা দিয়েছে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য। এতে জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবে নতুন ব্যবস্থায় পরিচালিত হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যারা ভিসার প্রয়োজন, তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা প্রদান করা হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা শুধুমাত্র এই ই-ভিসা ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।বিস্তারিত জানতে www.gov.uk/eVisa— এই ওয়েবসাইট ভিজিট করতে বলেছে হাইকমিশন।





















































Discussion about this post