ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগণ ৫ আগস্টই দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মন্তব্য করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই।তিনি আরও বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগন ৫ আগস্টেই দিয়ে দিয়েছে। আমরা আশা করবো আজকে আদালতের রায়ে তারই প্রতিফলন ঘটবে।স্নিগ্ধ রায়ের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আগস্ট এবং গত ১৭ বছরে যে অপকর্ম করেছে, মানুষ খুন করেছেন এজন্য আমার তার সর্বোচ্চ বিচার মৃত্যুদন্ড কামনা করছি।উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।
























































Discussion about this post